
মাশরুম চপ
বিকেলের জলখাবারে ভাজাভুজির তালিকায় নতুন সংযোজন, মুচমুচে মাশরুম চপ।
⏱ ৪০ মিনিট👥 ৪ জন📊 মাঝারি
উপকরণ
- মাশরুম কুচি২০০ গ্রাম
- সেদ্ধ আলু ও বিট১টি করে
- পেঁয়াজ-আদা-লঙ্কা কুচিপরিমাণ মতো
- গরম মশলা গুঁড়ো১/২ চা চামচ
- বেসন গোলাকোটিং-এর জন্য
- ব্রেডক্রাম্বকোটিং-এর জন্য
রন্ধনপ্রণালী
- 1
মাশরুম কুচি হালকা ভেজে জল শুকিয়ে নিন।
- 2
সেদ্ধ আলু-বিট চটকে মাশরুম, পেঁয়াজ, মশলা দিয়ে মেখে নিন।
- 3
লম্বাটে আকারে চপ গড়ে বেসন গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।
- 4
গরম তেলে সোনালি করে ভেজে টমেটো সসের সাথে পরিবেশন করুন।
তাজা বাটন মাশরুম দরকার?
এই রেসিপির জন্য MUCORA থেকে অর্ডার করুন — একদম তাজা, খামার থেকে সরাসরি।
