← সব রেসিপি দেখুন
মাশরুমের ঝাল ঝোল

মাশরুমের ঝাল ঝোল

বাঙালি বাড়ির রোজকার পাতলা ঝোল, গরম ভাতের সাথে জমে যায়।

৩০ মিনিট👥 ৩-৪ জন📊 সহজ

উপকরণ

  • বাটন মাশরুম২৫০ গ্রাম, অর্ধেক করে কাটা
  • আলু১টি মাঝারি, টুকরো করা
  • পেঁয়াজ কুচি১টি মাঝারি
  • টমেটো কুচি১টি
  • আদা-রসুন বাটা১ চা চামচ
  • হলুদ গুঁড়ো১/২ চা চামচ
  • জিরে গুঁড়ো১ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো১/২ চা চামচ
  • সরষের তেল৩ টেবিল চামচ
  • নুন ও চিনিস্বাদ অনুযায়ী

রন্ধনপ্রণালী

  1. 1

    মাশরুম হালকা গরম জলে ২ মিনিট ভিজিয়ে ধুয়ে নিন, ভালো করে জল ঝরিয়ে নিন।

  2. 2

    কড়াইতে সরষের তেল গরম করে আলু হালকা ভেজে তুলে রাখুন।

  3. 3

    একই তেলে পেঁয়াজ সোনালি করে ভেজে আদা-রসুন বাটা দিয়ে কষুন।

  4. 4

    টমেটো, হলুদ, জিরে ও লঙ্কা গুঁড়ো দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষান।

  5. 5

    মাশরুম ও ভাজা আলু দিয়ে ৫ মিনিট কষিয়ে প্রয়োজন মতো গরম জল দিন।

  6. 6

    নুন-চিনি দিয়ে ঢাকা দিয়ে ১০-১২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

তাজা বাটন মাশরুম দরকার?

এই রেসিপির জন্য MUCORA থেকে অর্ডার করুন — একদম তাজা, খামার থেকে সরাসরি।