
মাশরুম স্যুপ
শীতের সন্ধ্যায় গরম গরম ক্রিমি মাশরুম স্যুপ, শরীর ও মন দুটোই ভালো রাখে।
⏱ ২৫ মিনিট👥 ৩ জন📊 সহজ
উপকরণ
- মাশরুম কুচি২০০ গ্রাম
- রসুন কুচি১ চা চামচ
- মাখন২ টেবিল চামচ
- ময়দা১ টেবিল চামচ
- দুধ বা ক্রিম১ কাপ
- ভেজিটেবল স্টক২ কাপ
- গোলমরিচ গুঁড়ো ও নুনস্বাদ অনুযায়ী
রন্ধনপ্রণালী
- 1
মাখনে রসুন ভেজে মাশরুম দিয়ে ৫ মিনিট নেড়ে নিন।
- 2
ময়দা ছড়িয়ে ১ মিনিট নেড়ে ভেজিটেবল স্টক দিন।
- 3
১০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করুন (ইচ্ছে হলে সম্পূর্ণ মিহি না করেও রাখতে পারেন)।
- 4
আবার আঁচে বসিয়ে দুধ বা ক্রিম, নুন-গোলমরিচ দিয়ে ফুটিয়ে গরম পরিবেশন করুন।
তাজা বাটন মাশরুম দরকার?
এই রেসিপির জন্য MUCORA থেকে অর্ডার করুন — একদম তাজা, খামার থেকে সরাসরি।
